ওয়েবডেস্কঃ ক্যাশের জমানা এখন শেষ । আগামী বছর থেকে চালু হবে নতুন নিয়ম। চালু হতে চলেছে ‘টোকেন সিস্টেম’!
১৬ ডিজিট নম্বর কিংবা সিভিভি নম্বর দেওয়ার ঝামেলাও থাকবে না। সেই সঙ্গে গ্রাহকদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে। এই উদ্দেশ্যেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাদের নির্দেশ দিতে চলেছে। বদলে চালু হবে ‘টোকেনাইজেশন’ পদ্ধতি। প্রত্যেক গ্রাহক তাঁর সংশ্লিষ্ট ব্যাঙ্কের থেকে একটি করে কোড বা টোকেন নম্বর পাবেন। যা তাঁরা অনলাইন কেনাকাটার সময় ই-কমার্স সংস্থাগুলোকে প্রদান করবেন। প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা কোড পাওয়া যাবে। এতে সুরক্ষা পাবেন গ্রাহকরা।
২০২২ সালের জানুয়ারি মাস থেকে কোনও সংস্থাই কোনও গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। ইতিমধ্যেই এইচডিএফসি-সহ বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের এই ব্যাপারে নির্দেশ পাঠাতে শুরু করেছে। তাতে বলা হয়েছে ১ জানুয়ারি থেকে ‘টোকেনাইজেশন’ পদ্ধতিতে লেনদেন হবে।
