
ওয়েবডেস্কঃ : তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২.২০ মিনিটে বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এদিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে। তারপর তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে।
