Categories
জেলার খবর

ধর্মঘটের প্রথম দিনে শহরে মিছিল নির্মাণকর্মীদের

ওয়েব ডেস্ক: মূল চার দফা দাবির ভিত্তিতে নির্মাণ কর্মীদের দুই দিনব্যাপী সারা ভারত ধর্মঘটের আজ ছিল প্রথম দিন। নির্মাণ শিল্প শ্রমিকদের সংগঠন কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ধর্মঘটের প্রথম দিনে রায়গঞ্জে মিছিল বের করল সংগঠনটির জেলা শাখা। শহরের বিবিডি মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় হয়ে মিছিলটি শেষ হয় ইয়ামাহা শোরুম এর সামনে। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন, মূল চার দফা সহ সাত দফা দাবির ভিত্তিতে তারা এই ধর্মঘট পালন করছেন। এদের মধ্যে নির্মাণ কর্মীদের মজুরি দৈনিক ৩৫০ টাকা থেকে ৭০০ টাকা করা ও পাথর বালি সহ অন্যান্য জীবন সামগ্রীর কালোবাজারি বন্ধ করার দাবি অন্যতম।

9

Leave a Reply