ওয়েবডেস্কঃ উত্তর বঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী পূজা গুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা কালি (রক্ষা কালি) পূজা অন্যতম। বোল্লা কালি পূজাকে কেন্দ্র করে মেলা বসে।
এই বোল্লা কালি মেলা কোচবিহারের রাস মেলার পরেই উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। বিগত বছর করোনা অতিমারীর জেরে কোভিড বিধি থাকায় ব্যতিক্রম ঘটেছে সর্বত্রই। এ বছর আবার আগের মতই বোল্লা কালী পূজা হচ্ছে।
উত্তর বঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও পুণ্যার্থীরা বোল্লাকালী পূজায় যায়। সকলের পক্ষে বোল্লা কালী মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ সম্ভব হয় না বলে রায়গঞ্জের কর্ণজোড়া মোটর কালীবাড়িতেই বেশ কিছু বছর ধরে বোল্লা কালীর পূজা হয়।
