
ওয়েব ডেস্ক : করণদিঘী ব্লকের অন্তর্গত রসাখোয়া দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভোপলা থেকে উদ্ধার হলএকটি নীলগাই ।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোপলা গ্রামের মাঠে নীলগাইটি ছুটোছুটি করছিল। গ্রামের লোকজন মিলে নীলগাইটিকে ধরে ভোপলার মাদ্রাসায় বেঁধে রাখে। এরপর করণদিঘী থানার পুলিশকে খবর দেওয়া হয়। কোথায় থেকে কীভাবে নীল গাইটি আসলো তার বলতে পারছেন না গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে নীলগাইটি।
