ওয়েবডেস্কঃ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি ভাবে নাগর নদী ও নাগরনদী পার্শস্থ জায়গা থেকে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি রায়গঞ্জের ২ নং জগদীশপুর অঞ্চলের খাঁড়ি শরিয়াবাদ, পাচঁভায়া এলাকায়। মাটি ব্যাবসায়ীরা রীতিমতো ডাম্পার এবং একটি মাটি কাটার আর্থ মুভার (জেসিবি) একাধিক মেশিন লাগিয়ে অনবরত মাটি কাটছে। স্থানীয় সূত্রের খবর, জগদীশপুর এলাকায় নাগর নদী ও নদী পার্শ্ববর্তী এলাকা থেকে বেশ কিছুদিন ধরেই অবাধে চলছে মাটি কাটার রমরমা ব্যবসা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুহুল আলী মাটি খননের বিরুদ্ধে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক BLRO, SDLRO এবং DLRO -এর কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নাগর নদী থেকে মাটিকাটা বন্ধ করার জন্য কোন পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
Categories
রায়গঞ্জের জগদীশপুরে নাগর নদী পার্শ্ববর্তী এলাকা থেকে অবৈধ মাটি খননের অভিযোগ
