ওয়েবডেস্কঃ
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত সাবধান প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল আজ। করণদিঘী ব্লক যুব তৃণমূল কংগ্রেস উদোগ্যে আয়োজিত হয় এই রক্ত দান শিবির। এদিন প্রায় ৫০ জন রক্তদান করেন ।
রক্তদান শিবির উদ্ধোধন করেন করণদিঘী বিধায়ক গৌতম পাল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কাউসার আলম সহ অন্যান্যরা। এদিনের শিবিরে রক্ত রায়গঞ্জ ব্লাড ব্যাংকে জমা করা হবে।
