ওয়েবডেস্কঃ : অবশেষে জয় হল দেশের আন্দোলনরত কৃষকদের। আজ গুরু নানকের জন্মদিনে তিন কৃষি বিল বাতিলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
যে তিন বিতর্কিত বিল নিয়ে কৃষকরা আন্দোলনে নেমে ছিল সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলো কেন্দ্র। জয় পেল কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আজ সকাল ৯ টায় মন কি বাত অনুষ্ঠানে আইন প্রত্যাহারের কথা ঘোষনা করার পর আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’ প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।
এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা কৃষক বিক্ষোভ মোদি সরকারের ঘুম উড়িয়ে দিয়ে ছিল। বাড়ছিল অস্বস্তি। দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার মাধ্যমে এই বিক্ষোভ প্রত্যাহার করানোর চেষ্টা হলেও পিছু হটেননি কৃষকরা। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ভোটের আগে আইন প্রত্যাহার না হলে, তার প্রভাব যে ভোটবাক্সে পড়বে ভালই বুঝতে পেরেছিল মোদি সরকার। আর হয়তো সেকারণেই এই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। প্রধানমন্ত্রী এদিন কৃষকদের অনুরোধ করে বলেন, দয়া করে সকলে বাড়ি ফিরে যান। মাঠে নেমে কাজ শুরু করুন। আসুন সব নতুন করে শুরু করা যাক আবার।
