ওয়েব ডেস্ক: বাঙালীর বারো মাসে তেরো পার্বনণ।আর তেরো পার্বণের মধ্যে অন্যতম ছট পূজা।এই পূজা হিন্দীভাষী মানুষেরা করলেও এখন সব জাতির মানুষ নিষ্ঠা সহকারে ছট পূজা করে চলেছে।বুধবার অস্তগামী সূর্যকে অর্ঘ দিয়ে পূজার সূচনা হয় এবং বৃ্হস্পতিবার উদীয়মান সূর্যকে অর্ঘ দয়ে পূজার সমাপ্তি হবে।তেমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর ঘাট সহ শহরের বিভিন্ন ঘাট গুলিতে।ঘড়িতে তিনটা বাজতেই ব্রতচারীরা ডালা মাথায় নিয়ে নদীর ঘাটে রওনা দেয়।নিষ্ঠা সহকারে অস্তগামী সূর্যকে পূজা করেন। করোনা অতিমারির মধ্যে দিয়ে অন্যান্য পূজার মতো ছট পূজাও সম্পন্ন হচ্ছে।যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় সেই কারণে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিকে পূজা উদ্যোক্তারা জানান ছট পূজায় তারা প্রচুর আনন্দ করা হয় কয়েকদিন ধরেই। কিন্তু এবছর একটু আলাদা করোনা ভাইরাসের কারণে।পুলিশ প্রশাসন ও পুরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। এদিকে দুর্ঘটনা এড়ানোর জন্য কালিয়াগঞ্জ পৌরসভা থেকে এবার চরম সর্তকতা নেওয়া হয়েছে। নিয়ে আসা হয়েছে অসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। যে বাহিনীর ডুবুরিরা শ্রীমতি নদীতে নেমে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে।
Categories
ছটপূজায় বিশেষ ব্যবস্থাপনা জেলার পুরসভা গুলির
