ওয়েবডেস্কঃ সিরিয়ায় আল কায়দার এক বড়সড় নেতাকে শেষ করল মার্কিন ড্রোন। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র জন রিগসবি জানান, ‘মার্কিন ড্রোনের আক্রমণে আল কায়দার শীর্ষ নেতা আবদুল হামিদ আল-মাতা নিহত হয়েছে। হামিদ নিকেশের ফলে আল কায়দার প্রতিপত্তি অনেকটাই ধাক্কা খাবে ।’ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে পেন্টাগন।
আল কায়দার হামলার জবাবেই মার্কিন সেনার একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন মিসাইল হানায় আব্দুল হামিদকে খতম করেছে।
আবদুল হামিদ আল-মাতার মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর পরিকল্পনা করতেন বলে দাবি করা হয়েছে।