ওয়েবডেস্কঃ শনিবার মহারাষ্ট্রের ইগাতপুরী এবং কাসারা রেল স্টেশনের মধ্যে লক্ষ্ণৌ-মুম্বাই পুষ্পক এক্সপ্রেস ট্রেনে এক মহিলা শিকার হন ডাকাতি ও গনধর্ষনের । এমনই অভিযোগ উঠল ৮ দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪ জনকে গ্রেপ্তার করা হলেও বাকি ৪ জন এখনও পলাতক।
ওই ট্রেনের যাত্রীরা জানান ট্রেনটি ইগতাপুরী নামের এক হল্ট স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালে আচমকাই উঠে আসে দুষ্কৃতীরা। এবং শুরু করে লুঠতরাজ। অন্তত ২০ জনের কাছ থেকে ছিনতাই করে ওই ৮ দুষ্কৃতী। যাত্রীরা আরও জানিয়েছে, তাদের প্রত্যেকের কাছে ধারাল অস্ত্রশস্ত্র ছিল। ৫ জন যাত্রী সেই অস্ত্রের আঘাতে ঘায়েলও হয়।
এরপরই কামরায় থাকা এক তিরিশোর্ধ্ব মহিলার উপরে চড়াও হয় তারা। প্রায় আধঘণ্টা ধরে তার উপরে যৌন নির্যাতন চালায়। এরপর ট্রেন কাসারা স্টেশনে পৌঁছতেই যাত্রীরা দ্রুত অ্যালার্ম চেন টেনে ধরে। এবং সেখানেই জিআরপি রা গ্রেপ্তার করে ৪ দুষ্কৃতিদের।
ঘটনার বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।