ওয়েবডেস্কঃ অবশেষে দেখা মিললো লখিমপুর কৃষক হত্যা কাণ্ডের মূল অভিযুক্তের। আইনজীবীর কথামত শনিবার উত্তর প্রদেশ ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজিরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র।উত্তর প্রদেশ পুলিস ইতিমধ্যেই লবকুশ এবং আশিস পান্ডে নামে দুই জনকে গ্রেফতার করেছে।
মন্ত্রী অজয় মিশ্র টেনি, শুক্রবার লখিমপুর খিরির বাড়িতে পৌঁছান এবং বলেন যে তার ছেলে অসুস্থতার কারণে শুক্রবার পুলিসের কাছে রিপোর্ট করতে পারেনি। এর প্রেক্ষিতে শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশ লখিমপুর খিরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর বাড়ির বাইরে আরেকটি নোটিশ দিয়ে যান যেখানে তার ছেলে আশিস মিশ্রকে ৯ অক্টোবর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।