ওয়েবডেস্কঃ সাহিত্যে নোবেল পুরস্কার ২০২১ পেলেন তানজানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি নোবেল বিজেতা হিসেবে তার নাম ঘোষণা করে।
আব্দুলরাজাক গুরনাহর আপোষহীন ও সহানুভূতিপূর্ণ লেখায় ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট-ব্যাঞ্জনার গল্প ফুটিয়ে তুলেছেন তিনি।
প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেয়েছেন।
গুরনাহ ১৯৪৮ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৯৬০ এর দশকের শেষের দিকে তিনি শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান। এখন পর্যন্ত তানজানিয়ার এই সাহিত্যিক ১০টি উপন্যাস এবং কয়েকটি ছোট গল্প লিখেছেন। শরণার্থীদের জীবনের পরতে পরতে যে ঘাত-প্রতিঘাত, তা তার লেখনিতে ফুটে ওঠে।
পাশাপাশি , মলিকিউল গঠনে নব দিশা দেখিয়ে রসায়নে নোবেল জিতলেন দুই বিজ্ঞানী। বুধবার সুইডিশ নোবেল কমিটি জার্মানির বেঞ্জামিন লিস্ট এবং স্কটিশ ডেভিড ম্যাকমিলানকে চলতি বছরে রসায়নে নোবেল বিজেতা হিসেবে ঘোষণা করেছে। অসম জৈব রসায়ন গবেষণায় তাঁদের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।