Categories
আন্তর্জাতিক

মেডিসিনে নোবেল পুরস্কার নিলেন দুই মার্কিন বিজ্ঞানী

ওয়েবডেস্কঃ প্রচণ্ড গরম কিংবা আঘাত লাগলে কীভাবে কাজ করে স্নায়ু? কীভাবে প্রতিক্রিয়া দেয়? সেই রহস্যই ভেদ করে ২০২১ সালের মেডিসিনে নোবেল পুরস্কার ছিনিয়ে নিলেন দুই মার্কিন বিজ্ঞানী-ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ান।

সোমবার অর্থাৎ ৪ঠা অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা করে। তবে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন। তাপমাত্রা ও স্পর্শের রিসিপটর আবিষ্কারে যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দুই মার্কিন বিজ্ঞানী।

নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান সোমবার মেডিসিনে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করেন।

এছাড়াও ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে, ৮ অক্টোবর শান্তি এবং শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল প্রাপকদের নাম ঘোষণা হবে।

1

Leave a Reply