
ওয়েবডেস্কঃ আফগান নিউজ এজেন্সির মতে , এই সংঘর্ষে সব থেকে বেশি ক্ষতির মুখে তালিবান বাহিনী। আফগান যোদ্ধাদের হাতে নিহত বহু তালিবান। এতেই নতুন করে মুক্তির আলো দেখছে বাকি পেস্তা, খোবা, আখরোটের দেশ।
ওই সংবাদ মাধ্যম তরফে জানা গেছে , রক্তক্ষয়ী সংগ্রামের পর কয়েকশো থেকে হাজার তালিবানকে নিকেশের পর স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হল এই তিন জেলায়। জয়ের পর প্রতিরোধ বাহিনীর কথায়, ‘মুখে ক্ষমার কথা বললেও সেই পথে হাঁটেনি তালিবানরা অতএব তাদের জন্যেও কোনও ক্ষমার ভাষা নেই।’