Categories
বিনোদন জগত

করোনায় থেকে সেরে উঠে দৃষ্টি হারানোর আশঙ্কায় পরমা বন্দোপাধ্যায়

ওয়েব ডেস্ক জুন ২৫,২০২১:করোনার করাল গ্রাসে হয়তো নিজের দৃষ্টিশক্তিই হারাতে চলেছেন জনপ্রিয় সঞ্চালিকা তথা গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ভয়ানক উদ্বিগ্ন ও চিন্তিত, তাই সকলের সঙ্গে শেয়ার করে নিলেন গত এক সপ্তাহে তাঁর জীবনে বয়ে যাওয়া ঝড়ের কথা ।

শিল্পী লেখেন, সামান্য জ্বর-সর্দিকাশি হয়েছিল তাঁর । জেনারেল ফিজিশিয়ান ডঃ মণীশ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মতো যাবতীয় টেস্ট করান । অ্যান্টি-বায়োটিকের কোর্স শেষ করেন । টেস্টে তেমন কোনও সংক্রমণ ধরা পড়েনি । কিন্তু একদিন হঠাৎই তাঁর বাম চোখটি ঝাপসা হযে যেতে শুরু করে । চোখটা ভারী ভারী লাগছিল । হঠাৎ ৮০ শতাংশ দৃষ্টি চলে যায় তাঁর । সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন কলকাতার অন্যতম রেটিনা সার্জেন ড. অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর পরামর্শে হাসপাতালে ভর্তি হন পরমা । চিকিৎসক জানান, VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি। ওই অসুখের জেরে চিরতরেও চলে যেতে পারে দৃষ্টি!

ফেসবুকে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করেছেন পরমা । যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা । পরমার এক চোখে বাঁধা ব্যান্ডেজ । ছবির নীচে পরমা লিখেছেন, ‘করোনা থেকে সাবধান হোন, হয়তো আপনি করোনামুক্ত হয়ে যাবেন, প্রাণেও বেঁচে যাবেন । কিন্তু আপনার গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়ে যেতে পারে ।’ বৃহস্পতিবার রাতে এই পোস্ট করে পরমা লেখেন, তাঁর বাম চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছে । তিনি নিজেও জানেন না, আর কোনওদিন দেখতে পাবেন কিনা । চোখে অস্ত্রোপচার (Eye Surgery) করা হয়েছে তাঁর । অপারেশন সফল হয়েছে কিনা তা ব্যান্ডেজ খোলার পরেই জানা যাবে ।

1

Leave a Reply