Categories
বিনোদন জগত

হাজারো সমালোচনা তাও বছরের সেরা কাংক্ষিত মহিলা রিয়া চক্রবর্তী!

ওয়েবডেস্ক, জুন ১০,২০২১: ২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত মহিলার মুকুট গিয়েছে রিয়া চক্রবর্তী কাছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সী ৫০ জন মহিলাদের অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্খিত মহিলা কে। আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন পোলে ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র‍্যাঙ্কিং স্থির করা হয়। সম্প্রতি ‘দ্য টাইমস’ ২০২০র সেরা কাঙ্ক্ষিত মহিলাদের তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে সর্বোচ্চ কাঙ্ক্ষিত মহিলার শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী।

বাস্তবের কাঙ্ক্ষিত মহিলা থেকে এবার পৌরাণিক যুগের কাঙ্ক্ষিত মহিলা দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রিয়া চক্রবর্তী।

সম্প্রতি বলি পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে ‘মহাভারত’এর অন্যতম বলিষ্ঠ চরিত্র দ্রৌপদীর ভূমিকাতে অভিনয় করবেন রিয়া। এই ছবি যেমন তেমন ছবি হবে না। বিশাল বাজেট নিয়ে, একাধিক কাস্ট নিয়ে তবেই প্রযোজক, পরিচালক ছবি তৈরির জন্যে মাঠে নামবেন।

396

Leave a Reply Cancel reply