Categories
দেশ

করোনা টিকাকরণের নিয়ম নিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে কেন্দ্র

ওয়েবডেস্কঃ

এবার কো-উইনে অ্যাপ নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট অ্যাপ কো-উইনে রেজিস্ট্রেশন করেই মিলছে টিকা গ্রহণের নির্দিষ্ট সময়।সোমবার কোভিড ভ্যাকসিন নিয়ে মামলার শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন , পরিযায়ী শ্রমিক, কৃষকরা কীভাবে অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন করাবেন? বিচারপতিরা আরও বলেন কেন্দ্র কি মনে করে, সবাই ডিজিটাল মাধ্যমে এত সক্রিয়? এছাড়াও বিচারপতিদের বক্তব্যে পরিস্কার, সরকারের এই নীতিতে টিকাকরণে গ্রামাঞ্চল অবহেলিত হবে।এরপরই শীর্ষ আদালতের পরামর্শ টিকানীতি সুস্পষ্ট ও সরল করতে হবে।

অর্থাৎ টিকাকরণ নীতি সংশোধন প্রয়োজন। কেন্দ্র ও রাজ্যের যৌথভাবে নীতি গ্রহণ করলে ভাল হয় বলেও পরামর্শ দেন বিচারপতিরা । যদিও কো-উইন অ্যাপে টিকাপ্রাপকদের নাম নথিভুক্ত থাকা বাঞ্ছনীয় বলে শীর্ষ আদালতও মনে করে।

20

Leave a Reply