২৭/৪/২০২১,

ওয়েবডেস্কঃসম্প্রতি ট্রেনের লাগেজ ভ্যানে বহন ক্ষমতার বেশি পণ্য বোঝাই করায় গুয়াহাটিগামী কামরূপ এক্সপ্রেস অল্পের জন্য লাইনচ্যুত হতে গিয়ে রক্ষা পায়। গার্ড বিষয়টি বুঝতে পেরে নিউ আলিপুরদুয়ারে লাগেজ ভ্যান পরীক্ষা করে দেখতে পান ৩ টন ৯ কুইন্টালের জায়াগায় লাগেজে তোলা হয়েছে ৬ টন ৮ কুইন্টাল পণ্য। বিপজ্জনর পরিস্থিতি সামাল দিতে সেখানেই স্টেশন কর্তৃপক্ষকে ডেকে বাড়তি পণ্য নামিয়ে দেওয়া হয় মাঝপথে। গত ১০ এপ্রিল হাওড়া পূর্ব রেলের আউটওয়ার্ড গোডাউন থেকে এই পণ্য তোলা হয়েছিল। লাগেজ ভ্যানটি লিজে থাকলেও সেদিন লিজের তেমন মাল না থাকায় রেলের গোডাউনই থেকেই পণ্য তোলা হয়। হাওড়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার গোরা বোস জানান, ট্রেন দুর্ঘটনায় পড়ার সম্ভবনা না থাকলেও বাড়তি পণ্য তোলাটা চরম বেআইনি। এজন্য তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে রেল।”

করোনা মহামারীর আবহেও ব্যবসায় উন্নতি করছে রেল। বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সুনীত শর্মা যখন এনিয়ে প্রশংসা করছেন তখন রেলে নির্ধারিত ক্ষমতার চেয়ে অধিক পণ্য বহন করে বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনার জন্য তদন্ত করছে হাওড়া ডিভিশনের কমার্শিয়াল বিভাগ।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় সব লাগেজ ভ্যানেই বেশি পণ্য বোঝাই করা হয়। তবে বাড়তি এই পণ্যের কোনও রেকর্ড থাকেনা। লালুপ্রাসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রাস্তার মাঝে ট্রেন দাঁড় করিয়ে এই বেআইনি কাজ রুখতে চেকিং হত। এতে সাময়িকভাবে ফলও পাওয়া গিয়েছিল। কিন্তু এতকিছুর পরও পরিস্থিতির বদল হয়নি বলে ক্ষোভপ্রকাশ করেছেন কর্মীদের একাংশ।

21