১৮/৪/২০২১,ওয়েবডেস্কঃ

ইসলামপুর পুর আবাসের ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম শান্তনু পাল। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছে তা এখনও জানা যায় নি। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

1