Categories
বিনোদন জগত

ফের নক্ষত্র পতন টেলিপাড়ায় !এবার ইন্দ্রজিৎ দেব।

আজ ভোর রাতে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । তাই শেষের দিকে ছোটো বা বড় পর্দায় তেমন একটা দেখা যায়নি অভিনেতাকে । ইন্দ্রজিৎবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড জগৎ ও তাঁর সহকর্মীরা ।

বিজ্ঞাপন জগৎ থেকে ক্যারিয়ারে হাতে খড়ি হয় তাঁর । এরপর পরিচালক জোছন দস্তিদারের ‘চার্বাক’ দলটির সঙ্গে বহু বছর অঙ্গাঙ্গীভাবে যুক্ত থেকেছেন ইন্দ্রজিৎ বাবু । ছোট পর্দা, বড় পর্দা ও থিয়েটারের মঞ্চ সমান দক্ষতার সঙ্গে আমৃত্যু সামলেছেন তিনি ।

115

Leave a Reply Cancel reply