ওয়েব ডেস্ক ডিসেম্বর ৭,২০২০: অজানা রোগে একরাতের মধ্যে ২৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলার। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরুর নর্থ স্ট্রিট, সাউথ স্ট্রিট, অরুন্ধতিপেট এবং অশোকনগর এলাকায়। অসুস্থ বাসিন্দাদের চিকিৎসার জন্য এলুরু সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ৭ জন বাদে আপাতত সকলেই বিপদমুক্ত। রবিবার গুরুতর অসুস্থ ৭ জনকে বিজয়ওয়াড়ার একটি সরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলুরু হাসপাতাল থেকে ১৪০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, শনিবার আচমকাই এলাকার বাসিন্দারা একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মাথা ব্যাথা, শরীরে অস্বস্তি, বমি বমি ভাব। তারপর হঠাৎ মৃগীর মত খিচুনি হচ্ছিল স্থানীয়দের। যার ফলে এক রাতের মধ্যে মহিলা ও শিশু সহ ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রাথমিকভাবে চিকিৎসক এবং স্থানীয় স্বাস্থ্য ও পুরকর্মী আধিকারিকদের অনুমান, জল থেকেই এমন ঘটনা ঘটেছে। জলে বিষক্রিয়া হয়ে যাওয়ায় তা থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন।

88