Categories
পাঠকের কলমে

পাঠকের কলমে : কবি তুহিন চন্দ

দেখা হবে আগামী আশ্বিনে
তুহিন কুমার চন্দ

পদ্মের চাক ভেঙ্গে তুমি
বাসকের ডালে কোকিলের গান
শুনেছিলে,
ভেবেছিলে একাকী পাড়ি দেবে
ওপারের ঘাটে?

কতকাল ভাসানের আগে
তুমি পটোদের মাথায় হাত রেখে
বলেছিলে ভালো থেকো,
আবার দেখা হবে আগামী আশ্বিনে।

কত আশ্বিন পাড় হয়ে যাবে
রয়ে যাবে তোমার গন্ধ
পটোর সেই মেয়েটির বুকে।
যার হাতে কাঠি লজেন্স দিয়ে
বলেছিলে- ভালো থেকো মা
আগামী আশ্বিনে তোমাকে নিয়ে যাবো
চন্দনের বনে।

পদ্মের চাক ভেঙ্গে তুমি
একাকী পাড়ি দিলে ওপারের ঘাটে?

118

Leave a Reply