Categories
পাঠকের কলমে

পাঠকের কলমে : দেবাশিষ সরকার

সেদিন অঘ্রাণে

সেদিন অঘ্রাণে শান্ত,স্নিগ্ধ দুপুরে
দেখেছিলাম মহিমা তোমার
কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে,
হেসে উঠেছিল মেঘের ভিতর
উগ্রএক রূপ, ধরা পরেছিল তোমার
ফুটন্ত জলে লিকার কুণ্ডলী পাকিয়ে
লাল রঙে রঙিন, তেমনি তোমার হৃদয়।
শিউলি গাছের নিতম্ব হতে সঠিক উপমা,
তোমার অতীব কোমল স্তনের গন্ধ আনে, আর চিবুক ছুঁয়ে আছে অমর্তের ঘ্রানে আমাতে জড়িয়ে তুমি
অবিনশ্বর হতে চেয়েছিলে….
এখনও কি সেই স্নেহ, ভালোবাসা চাও?
কেটলিতে দেখ ফুটন্ত লিকার চা
বাতাস সে গল্প জানে,
তুমি এসেছিলে.. সেদিন অঘ্রাণে।

180

Leave a Reply Cancel reply