Categories
পাঠকের কলমে

পাঠকের কলমে : রানী সেন

নিষ্পাপ সূর্য

পৃথিবীর আর্তনাদও পথ বুঝি থেমে গেছে আজ
লজ্জায় মাথা অবনত…
কখন যেন লাল টিপ পরা ছোট্ট মেয়েটি
সামনে এসে দাঁড়ায়-
তারপর?
বিষ বাস্প গায়ে মেখে ঢলে পড়ে রাস্তায়।
এই বসন্তেও বিবর্ণ হয়ে ঝরে পড়ছে পলাশ শিমুল।
চোরা শিকারীর মৃত্যু বাণে যুদ্ধ চলছে অবিরত।
নিজেকে সামলে রাখা বড়ই দুস্কর।
কখন যে মৃত্যু দূত এসে থাবা বসায়!
শতাব্দীর নিদ্রা ভাঙেনি আজও
তাই দুঃস্বপ্নের রাতও বুঝি শেষ হয়নি এখনও।
একসময় মন্দিরের শঙ্খ, গির্জার ঘন্টাধ্বনি
আর মসজিদের আজান
একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়।
তারপর কালের নিয়মে আবার একদিন কালরাত্রির অবসানে
মসি মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে নিস্পাপ সূর্য।

295

Leave a Reply Cancel reply