টুয়েন্টি টুয়েন্টি

সালটা ঠিক টুয়েন্টি টুয়েন্টি,
বাজিয়ে দিল সারা বিশ্বের ঘন্টি।
যেন মাঠে ক্রিকেট ম্যাচ চলিতেছে,
বল নয় জীবন নিয়ে দৌড়াচ্ছে।
শুরুতেই বিপদের পর বিপদ,
এক এক করে বিশ্বে ঘনিয়ে আসছে আপদ।
রাজনৈতিক তরজা হইতে দাঙ্গার শেষ নাই।
এন আর সি আর এন পি আর দিয়ে শুরু,
রাজনৈতিক নেতারাই মোদের গুরু।
এই বিপদ কাটতে না কাটতেই হাজির কোরোনা,
কোথায় পালাচ্ছো বিশ্ববাসী? আমি ছাড়বো না!
কোরোনাতে বিশ্বে যেন মোড়ক লেগে গেল,
কটা দিনের ব্যবধানে অনেক মানুষ মরল।
তারই মধ্যে বিধ্বংসী রূপে ধেয়ে আসল আমফান,
করোনা তো মানুষ মারল, আমফান মারল বাড়ির জান।
কিছুদিন পরেই কেঁপে উঠলো ভূমি,
ভূমিকম্পে সবাই মরল বাঁচলে শুধু তুমি।
পাল,খান সবাই চির নিদ্রায়; শেষে গেল রাজপুত
সত্যি! কারো মৃত্যু হৃদয় নাড়ায়নি ,নাড়ালো রাজপুত।
আজ পৃথিবী যেন নিস্তব্ধ,
প্রকৃতির কাছে সবাই মোরা জব্দ।
শেষে বলটা কোন্ দিকে যায়? তাই দেখার বাকি,
মানুষ মানুষকে ঠকালেও বিধাতাকে পারবেনা দিতে ফাঁকি।

51