ওয়েবডেস্ক জুন ১১, ২০২০: গত ৯ই জুন ‘নো স্কুল নো পে’ দাবিতে আন্দোলন শুরু করেছিলেন রায়গঞ্জের ঐতিহ্যবাহী কিশলয় কেজি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যে আলোচনা হয় তাতে পরিচালন সমিতির সাথে আলোচনায় অংশগ্রহণ করেন অভিভাবকদের ৬ জন প্রতিনিধি। লকডাউনে ইস্কুল বন্ধ থাকায় এই সময়কালের সমস্ত বেতন মুকুবের আর্জি জানান অভিভাবক প্রতিনিধিরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান স্কুল চালাতে, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বেতন পড়ুয়াদের দেওয়া বেতন থেকেই চলে। তবুও যেসব অভিভাবক আর্থিক দুরবস্থায় রয়েছেন তাঁরা আবেদন করলে তাঁদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনে সমস্ত বেতন মুকুব করে দেবেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই প্রস্তাবে রাজি না হওয়ায় আজও নো স্কুল নো পে এই ধরনের পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্কুল গেটের সামনে বিক্ষোভ এ নেমেছেন অভিভাবকদের একাংশ। এই আন্দোলনের ফলে ইচ্ছুক অভিভাবকরাও বেতন প্রদান করতে সক্ষম হচ্ছে না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

এরই মধ্যে বিদ্যালয় সূত্রে খবর, আগামী সোমবার থেকে বিদ্যালয়ে শুরু হচ্ছে পড়ুয়াদের হোমওয়ার্কের কপি চেক। জানা গিয়েছে এতদিন ভার্চুয়াল ক্লাস চলছিল পড়ুয়াদের। কিন্তু তাতে হোমওয়ার্ক চেক করার অসুবিধা হওয়ায় সোমবার থেকেই অভিভাবকরা সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ুয়াদের হোমওয়ার্কের খাতা জমা করবেন সংশ্লিষ্ট দিদিমণিদের কাছে এবং দিদিমণিরা খাতা দেখে তা অভিভাবকদের ফেরত দেবেন। তবে স্কুলে উপস্থিত থাকতে পারবে না। পড়ুয়ারা

বিদ্যালয়

56