লক ডাউন ডায়েরি / পুনম বোস
এক অবাক বিস্ময়ে ভিরমি খাচ্ছে সারা বিশ্ব ঐ চূড়ান্ত অসহায় অহমে, একটি আনুবীক্ষনিক মারণ কীট মিলিয়ন শক্তি নিয়ে যেন এগিয়ে চলেছে বিশ্বভূমিকে বিবস্ত্র করতে,———
কল্পন ও চিন্তন শক্তির উর্ধে ঐ ( কোভিট নাইন্টিন) এর সীমাতীত দৌড়াত্ম!…….. কেমন আছি সকলে এই প্রশ্নাতীত প্রশ্ন নিছকই এক বিক্ষুব্ধ প্রহসন ; এ যেন সারা বিশ্ব জুড়ে মিউসিক্যাল হট চেয়ারে মৃত্যু বা টপকে যাওয়ার খেলা!……….
এক একটি কুখ্যাত ভ্যামপায়ারের জীবাণু যেন প্রত্যেক মানুষের কপালে সেঁটে দিয়েছে সস্তার মধুচন্দ্রিমা স্টিকার, তারা মর্জি মতো তাদের দানবীয় ডানা দুলিয়ে দুলিয়ে গ্রাস করছে মানবকূলের শ্বাসগ্রন্থি ও সজ্জিত অন্ত্র সমূহ…….. এই মারন হিউম্যান ফ্লু”কে রোধ করবার জন্য তাবড়-তাবড় গবেষক লড়াই করে চলেছেন তাদের সর্বশ্রেষ্ঠ আবিস্কারে; ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে (১৯০১ সালে) প্রতিষ্ঠিত প্রবাদ গবেষক প্রফুল্ল চন্দ্র রায়ের ( বেঙ্গল কেমিক্যালসে) হাইড্রক্সিক্লোরোকুইন মেডিসিন, যার চাহিদা বিদেশ তথা আমেরিকায় রয়েছে। আমরা ভারতবাসী সেই সমস্ত মহান গবেষকদের কুর্নিশ জানায়! তাঁরা পৃথিবীর বুকে বেঁচে থাকুক সুদীর্ঘ সময় অব্দি……..
আমরা ভারতীয়- আমরা আশাবাদী, আমরা জয়ি হতে জানি এবং সারা বিশ্বের জন্য প্রার্থনাও করতে পারি
অনন্তকাল।।
সত্যমেব জয়তে”…………..
পুনম বোস, কবি,রায়গঞ্জ, উত্তর দিনাজপুর