একদিকে করোনার আতঙ্ক, তার ওপর গরমকাল শুরু। ফলে রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট।রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক গুলিতে ইতিমধ্যেই রক্তের সঙ্কট দেখা দিয়েছে। এমতাবস্থায় বাংলায় রক্তের যোগান স্বাভাবিক রাখতে সোমবার বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্ত সংকট না দেখা দেয়, সে জন্য রাজ্য পুলিশকেই রক্তদানের নির্দেশ দেন পুলিশমন্ত্রী মমতা
সেই নির্দেশ মেনেই রক্তের অভাব কিছুটা পূরণের উদ্দেশ্যে আজ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত (রবিবার বাদ দিয়ে) প্রতিদিন সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান করবেন কলকাতা পুলিশের সর্বস্তরের কর্মীরা।
যেহেতু লকডাউন চলছে তাই অন্য বছর গুলিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক সংগঠন গুলি যে রক্তদান শিবির করে তা এবার অনুষ্ঠিত হতে পারছে না। রক্তদাতারা বাধ্যত ঘরবন্দি। ফলে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তের অভাব।গতকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে
শিবিরের প্রথম দিনে রক্তদান করলেন কলকাতা পুলিশের কমব্যাট ব্যাটালিয়নের পঞ্চাশ জন পুলিশকর্মী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ সরকারি আধিকারিক ও কলকাতা পুলিশের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

37