ওয়েবডেস্কআজ 21-শে জুলাই, 2019 : রায়গঞ্জ রোটারি ক্লাবে অনুষ্ঠিত হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন (BGVBEA) ও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অফিসার্স এসোসিয়েশন (BGVBOA), উত্তর দিনাজপুর আঞ্চলিক কমিটির ষষ্ঠ দ্বিবার্ষিক আঞ্চলিক সম্মেলন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BGVBOA কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড পার্থসারথি

(ছবি যাদব চৌধুরী)

সান্যাল,BGVBOA কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড চন্দ্রনাথ ব্যানার্জী, BGVBEA কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিধান চন্দ্র রায় ও ব্যাঙ্কের রিটায়ারী সংগঠনের সভাপতি বর্ষীয়ান নেতা কমরেড গোরা মুখার্জী ।

এই সম্মেলন দুটি অর্ধে অনুষ্ঠিত হয়। প্রকাশ্য সমাবেশ ও প্রতিনিধি সমাবেশ। সকাল 11 টায় ভারতীয় গণনাট্য সংঘ, রায়গঞ্জ মনন শাখার মহিলাদের উদ্বোধনী সংগীতের মাধ্যমে প্রকাশ্য সমাবেশেরঢড সূচনা হয় । BGVBEA-র আঞ্চলিক কমিটির সভাপতি অভিজিৎ চৌধুরী ও BGVBOA-র আঞ্চলিক কমিটির সভাপতি অজয় সাহা যুগ্মভাবে সভা পরিচালনা করেন ।

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উত্তর দিনাজপুর জেলার 37 টি শাখায় কর্মরত সংগঠনের প্রচুর নবীন ও প্রবীণ ব্যাঙ্ক কর্মচারী সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেন । সংগঠনের সর্বস্তরের কর্মীরা প্রবল উৎসাহ, ঐকান্তিকতা ও সংগ্রামী চেতনার সাথে সম্মেলনে উপস্হিত হন । সংগঠনের প্রতি সদস্যদের নিঃশর্ত ভালোবাসা, উদ্যমী চেতনা ও নিবেদিতপ্রাণ মানসিকতার ফলে এই সম্মেলন এক মিলনমেলার রুপ নেয় ।

উদ্বোধনী সংগীতের পর বিশেষ অতিথিরা প্রত্যেকে একে একে তাঁদের তথ্যসমৃদ্ধ বলিষ্ঠ বক্তব্য পরিবেশন করেন । তাঁদের বক্তব্যের মাধ্যমে তাঁরা বর্তমান যুগে ব্যাঙ্কিং ব্যবস্থা যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, ব্যাঙ্ক কর্মচারীর স্বার্থবিরোধী কর্তৃপক্ষের অসাধু পদক্ষেপ ও তার প্রতিরোধে সংগঠনের ভূমিকা, বিগত সময়ে BGVBEA ও BGVBOA-র যুগ্ম কর্মসূচীর ফলে আসা সাফল্য, তার সাথে জাতীয় পরিস্থতিতে ব্যাঙ্কিং ব্যবস্থার ভবিষ্যৎ, তা নিয়ে সরকারের আগামী পরিকল্পনা –এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।

আগত সদস্যরা অভিজ্ঞ নেতৃত্বের এই বক্তব্যের মাধ্যমে ট্রেড ইউনিয়ন সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন ও ব্যাঙ্ক কর্মচারীর ন্যায্য দাবী আদায়ের সংগ্রামের ভবিষ্যৎ কর্মসূচির সম্পর্কে অবগত হন ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সমাবেশ । পৃথকভাবে রোটারী ক্লাবে BGVBEA-র প্রতিনিধি সমাবেশ ও পার্শ্ববর্তী YMA হলে BGVBOA-র প্রতিনিধি সমাবেশ হয় । দুটি সমাবেশেই আঞ্চলিক সম্পাদকেরা সকল সদস্যের সামনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাঙ্কের জ্বলন্ত সমস্যা যেমন ট্রান্সফার, PTS-দের মেডিক্লেইম, দৈনিক মজুরীর কর্মীদের মজুরীবৃদ্ধি ,নতুন কর্মীনিয়োগ, পদোন্নতি ইত্যাদি বিষয়সহ সহ সর্বভারতীয় ক্ষেত্রে একাদশ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ব্যাঙ্ক কর্মচারীদের বেতনবৃদ্ধি নিয়ে গড়িমসির কারণ -এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন ।

196